ভোটের ফল ঘোষণার আগে যজ্ঞ করলেন বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি

শিলিগুড়ি, ৩ মেঃ আগামীকাল নির্বাচনের ফল ঘোষণা।তার আগে আজ বিশেষ যজ্ঞের আয়োজন করলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ৪০ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায় যজ্ঞের আয়োজন করেন শিখা চ্যাটার্জি। শিখা চ্যাটার্জি জানান, আগামীকাল ফল প্রকাশ হবে।আমরা বিশ্বাস করি, এবারে পরিবর্তন আসছে। সেই আশাতেই এই যজ্ঞ ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীরা ফল ঘোষণার আগে আশীর্বাদ নিচ্ছেন এবং ভালো ফলের প্রত্যাশায় প্রার্থনা করছেন। মানুষ আমাদের পাশে রয়েছে, তাই ফলাফল ইতিবাচকই হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *