ফুলবাড়িতে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

রাজগঞ্জ, ৭ ফেব্রুয়ারিঃ বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি বাজার এলাকায়।বৃদ্ধের নাম ললিত বর্মন (৭০)।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া করে ঘুমাতে যান বৃদ্ধ।আজ ভোর প্রায় ৪ টা নাগাদ শোওয়ার ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।দীর্ঘদিন ধরে বৃদ্ধ অসুখে ভুগছিলেন।এরফলে মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছেন বলে অনুমান পরিবারের।
খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelercasinopermobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetİmajbetPerabetjojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes