৪২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিশ

শিলিগুড়ি, ১২ আগস্টঃ চুরি ও হারিয়ে যাওয়া ৪২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়ে।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ৪২টি মোবাইল ফোন উদ্ধার করতে সফল হয়।

এদিন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া ৪২টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে খুশি হন সকলে।মাটিগাড়া থানার পুলিশকে ধন্যবাদও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes