খুঁটি পুজোর মধ্য দিয়ে শিলিগুড়ির জনশ্রী ক্লাবের দূর্গা পুজোর প্রস্তুতি শুরু

শিলিগুড়ি, ১৩ আগস্ট: শিলিগুড়ির ঘোগোমালী স্কুলের মাঠে খুঁটিপুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো জনশ্রী ক্লাব।৫৭তম বর্ষে পদার্পন করবে তাদের পুজো।

প্রতিবছরের মতো এবছরও অভিনব ভাবনায় দর্শনার্থীদের চমক দেওয়ার লক্ষ্য নিয়েছে উদ্যোক্তারা। গতবছর পুরীর জগন্নাথদেবের মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও থাকছে নতুনত্বের ছোঁয়া।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবারের পুজোর থিম দক্ষিণ ভারতের কর্নাটকের একটি বিশেষ মন্দিরের স্থাপত্য অনুসরণে গড়ে তোলা হবে। পুজোর সময় ঘোগোমালী এলাকায় দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন দক্ষিণ ভারতীয় ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর এক অনন্য রূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes