শিলিগুড়ি, ২১ অক্টোবরঃ ডিস্ট্রিক সোশ্যাল ওয়েলফেয়ার এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ অর্গানাইজেশন এর উদ্যোগে বুধবার গেট বাজার যুবভারতী প্রাঙ্গণে যৌন কর্মীদের হাতে নতুন বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।
জানা গিয়েছে, এদিন প্রায় ৩০০ জনের হাতে বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ওয়েস্ট বেঙ্গল হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে সুচন্দ্রা মিত্র জানান, করোনা মহামারী সময়কালে অন্যান্যদের মত যৌন কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।সেই দিক বিবেচনা করেই শারদীয়া উৎসবে তাদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।





