বাগডোগরা, ৩০ আগস্টঃ কাজের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে বাড়ি থেকে নিয়ে গিয়ে গনধর্ষনের অভিযোগ।ঘটনায় গ্রেফতার ১ জন।
জানা গিয়েছে, গত ১৫ আগস্ট বাগডোগরা থানা অন্তর্গত এলাকার এক যুবতীকে চা বাগানে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে এক যুবক।এরপর যুবতীকে মদ্যপান করিয়ে ৬ যুবক মিলে গনধর্ষন করে বলে অভিযোগ।পরদিন সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে যুবতী।
ঘটনার পর পরিবারকে কিছু না জানালেও মানসিকভাবে ভেঙে পড়ে যুবতী।মঙ্গলবার রাতে গোটা ঘটনা জানতে পারে পরিবারের সদস্যরা।এরপরই বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।তদন্তে নেমে বাগডোগরার হাঁসখোয়ার বাসিন্দা নীতিন টোপ্পোকে গ্রেফতার করে পুলিশ।





