শিলিগুড়িতে কৃষি বিলের সমর্থনে মিছিল বিজেপির

শিলিগুড়ি,৩ অক্টোবরঃ শিলিগুড়িতে কৃষি বিলের সমর্থনে মিছিল বিজেপির।এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব রাজু ব্যানার্জি সহ জেলা নেতৃত্বের একাধিক নেতা-নেত্রীরা।শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে কৃষি বিলের সমর্থনে মিছিলটি বের হয় এবং শেষ হয় মাল্লাগুড়িতে।

এদিন মিছিল শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা রাজু ব্যানার্জি বলেন, ‘মানুষকে কৃষি বিলের নামে ভুল বোঝাচ্ছে বিরোধীরা এবং কাটমানি বন্ধ হয়ে যাবে সে কারনেই এর বিরোধিতা করছে তৃণমূল’।

পাশাপাশি এদিন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, এর আগেও বিভিন্ন বিল নিয়ে ভুল বোঝানো হয়েছে সাধারণ মানুষকে।সাধারণ মানুষের সমর্থনে কেন্দ্রীয় সরকার যেসব বিল নিয়ে আসছে সেগুলি নিয়ে বিরোধীরা ভুল বোঝাচ্ছে।কৃষকদের থেকে টাকা পাবে না বলেই বিরোধীরা বিলের ভুল ব্যাখ্যা করে তা বোঝাচ্ছে।যদিও আমরা এই বিলের যে সুযোগ-সুবিধা রয়েছে সেগুলি মানুষের কাছে পৌঁছে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes