শিলিগুড়িকে মাদক মুক্ত করতে অভিযান, মাদক কারবারীদের গ্রেফতারের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত

শিলিগুড়ি, ১২ আগস্টঃ শিলিগুড়িকে মাদক মুক্ত করতে অভিযান শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি এবারে মাদক ব্যবসার টাকায় অর্জিত সম্পত্তি শনাক্ত ও বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

এই অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী সরিনা খাতুন ওরফে পুষ্পার প্রায় ৬৮ লক্ষ টাকার দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মাটিগাড়া থানার পুলিশ।

এদিন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শুধু গ্রেফতারী নয় অবৈধ ব্যবসার টাকায় অর্জিত সম্পত্তিগুলির তদন্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, পুষ্পা ছাড়াও বাগডোগরা ও শিলিগুড়ি থানা এলাকায় আরও তিনজন মাদক কারবারীর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এই মামলাগুলিতে পুলিশ অভিযুক্তদের আর্থিক কার্যকলাপ, ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তির দলিলপত্র খতিয়ে দেখছে। তদন্তে যদি প্রমাণিত হয় যে অবৈধ মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে কোনো সম্পত্তি কেনা হয়েছে, তবে আইন অনুযায়ী সেটিও বাজেয়াপ্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes