নকশালবাড়ি, ১৪ নভেম্বরঃ নির্জন এলাকায় মাদক হাত বদলের ছক।পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার এক ব্যক্তি।ধৃতের নাম মহম্মদ মহিম ওরফে মহম্মদ লাল।
জানা গিয়েছে, নকশালবাড়ির বাবুপাড়ার নতুন রাস্তা মোড়ের কাছে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। অভিযানে একটি স্কুটি আটক করে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।এরপর তল্লাশি চালালে অভিযুক্তের হেফাজত থেকে ১৮ গ্ৰাম ব্রাউন সুগার এবং ১৪ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। মাদক কারবারের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে নকশালবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা চালাচ্ছিল।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।ঘটনায় একটি স্কুটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।





