নকশালবাড়ি, ২৩ নভেম্বরঃ ১ কোটি ৮০ লক্ষ টাকায় তৈরি হচ্ছে মেচী নদীর বাঁধ। নকশালবাড়ির ইন্দো-নেপাল সীমান্তবর্তী গ্রামে সুরক্ষার কথা মাথায় রেখে বর্ষার আগেই তৈরি হবে এই বাঁধ। বাঁধের কাজের শিলান্যাস করলেন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
মেচী নদীর ৩টি জায়গায় প্রায় এক কোটি ৮০ লক্ষ টাকায় তৈরি হবে সাড়ে ৮০০ মিটার নদীবাঁধ। গত বর্ষায় মেচী নদীর জলস্ফিতি বেড়ে তলিয়ে যায় নদীর বাঁধ।এতেই চাষের ফসল ক্ষতির মুখে পড়ে। বাঁধ না থাকায় চিন্তায় ছিল মেচী তীরবর্তী ১০টির বেশি গ্ৰামের মানুষ।
অবশেষে সরকার বদল হতেই গ্ৰামবাসীদের কথা মাথায় রেখে তৈরি হবে এই বাঁধ। আগামী বর্ষার আগেই এই বাঁধ তৈরির ডেডলাইন দেওয়া হয়েছে। এদিন শিলান্যাস করার পর ক্ষতিগ্রস্ত বাঁধ ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।





