শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে মিলন সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হল। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির পাঞ্জাবিপাড়া এলাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। এদিনের অনুষ্ঠানে ভজন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এক ভক্তিমূলক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এছাড়াও বিজেপির স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং এলাকার বহু মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।





