শিলিগুড়ি,৪ মার্চঃ মহিলাদের স্বনির্ভর করতে ফের প্রদর্শনীর ব্যাবস্থা করতে চলেছে দ্য গ্ল্যাম লাইফ।বাড়িতে বসে মহিলাদের অনলাইন ব্যাবসা এখন আর নতুন হয়। তবে সেই ব্যাবসাই যখন স্টলে সাজিয়ে বাজারে আনা হয় তখন তা আলাদাই মাত্রা পায়।আর সেকারনেই ৬ ও ৭ মার্চ শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে দুইদিনব্যাপী মহিলাদের তৈরি বিভিন্ন জিনিসের স্টল বসতে চলেছে।প্রদর্শনীর উদ্বোধন করবেন তৃনমূল নেতা রঞ্জন সরকার।
দ্য গ্ল্যাম লাইফের তরফে নন্দিতা ঘোষ জানান, মহিলাদের হাতে তৈরি গয়না, শাড়ি ও অন্যান্য বিভিন্ন জিনিসের স্টল থাকবে এখানে।মোট ২৬টি স্টল থাকবে এই প্রদর্শনীতে।শিলিগুড়ির বাইরে জলপাইগুড়ি জেলা থেকেও অনেকে এই প্রদর্শনীতে স্টল দিতে চলেছে।এর আগেও তারা একটি প্রদর্শনী করেছিলেন এবং তারা অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন।এবারও তারা আরও বেশি সাড়া পাবেন বলে আশা রাখছেন।





