শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতের নাম রাজীব পোদ্দার।পালপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ কাফ সিরাপের বোতল ভর্তি একটি ব্যাগ নিয়ে পাচারের উদ্দেশ্যে ফৌজি ময়দান এলাকায় পৌঁছেছিল ওই যুবক। তবে পাচারের পরিকল্পনা সফল হওয়ার আগেই ভক্তিনগর থানার পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে।
তল্লাশি চালিয়ে ধৃতের ব্যাগ থেকে প্রায় ৩০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়। এরপরই এনডিপিএস আইনে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





