শিলিগুড়িতে যত্রতত্র পার্কিং রুখতে সচেতনতামূলক অভিযান চালালো ভক্তিনগর ট্রাফিক গার্ড

শিলিগুড়ি, ১৩ আগস্ট : শহরের যানজট সমস্যার অন্যতম কারণ যত্রতত্র গাড়ি পার্কিং। এই সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি ভক্তিনগর ট্রাফিক গার্ড। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হল সচেতনতামূলক অভিযান।

এদিনের অভিযানে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো জরিমানা করা হয়নি, বরং মাইকিং করে গাড়ি চালকদের সচেতন করা হয়।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম না মেনে গাড়ি পার্কিংয়ের ফলেই শহরের বিভিন্ন রাস্তায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও সচল করতে এই সচেতনতা অভিযান চালানো হয়েছে।

আগামীদিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes