বাগডোগরা, ১২ আগস্টঃ একাধিক কর্মসূচির মাধ্যমে বিশ্ব হাতি দিবস পালন করলো কার্শিয়াং বনদফতর।
এদিন বাগডোগরার ব্যাঙ্গডুবি ফরেস্ট ভবনে পশুপ্রেমী সংগঠন ন্যাচার হেল্প অর্গানাইজেশন এবং কার্শিয়াং বনদফতরের যৌথ উদ্যোগে হাতি দিবস পালন হয়।অনুষ্ঠানে কার্শিয়াং এর ডিএফও দেবেশ পান্ডে, এডিএফও, ৮টি রেঞ্জের রেঞ্জার সহ বনকর্মী ও পশুপ্রেমী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।হাতির উপকারীতা আলোচনা করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো হয়। হাতির গতিবিধি নিয়ে কাজ করা ৪০জন বনকর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়।
কার্শিয়াং ডিএফও দেবেশ পান্ডে জানান, হাতির কারণে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। হাতির মানুষের সংঘাত কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে মৃত্যুর সংখ্যা কমেছে। আগামীদিনে হাতি ও মানুষের সংঘাত শূন্যে পৌঁছাবে বলে জানান তিনি।
