শিলিগুড়ি, ১৪ অক্টোবরঃ কর্তব্যরত পুলিশকর্মীর সঙ্গে ধাক্কাধাক্কি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় শুভ রায়কে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের মমতাপাড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি ঘটনার তদন্তে মমতাপাড়ায় যান এনজেপি থানার এএসআই মনোজ মজুমদার। অভিযোগ, তদন্তের তথ্য ভিডিও রেকর্ডিং করার সময় শুভ রায় তাতে বাধা দেন। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীর সঙ্গে তার ধাক্কাধাক্কি হয় বলেও অভিযোগ।
ঘটনার পরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।





