শিলিগুড়ি , ১৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে সিধু-কানহুর মূর্তি পরিষ্কার ঘিরে ওবিসি মোর্চার সভাপতির সঙ্গে হাতাহাতির ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা নান্টু পাল। ঘটনার জেরে দলের পক্ষ থেকে দুজনকে শোকজও করা হয়।এই পরিস্থিতিতে সোমবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক সুমিত পাল।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা নান্টু পাল এবং ওবিসি মোর্চার সভাপতি প্রণয় ঘোষ। এদিন বৈঠকে তারা জানান, ঘটনার পেছনে মূলত ভুল বোঝাবুঝিই দায়ী ছিল।
নান্টু পাল ও প্রণয় ঘোষ দুজনেই বলেন, সেদিনের ঘটনায় তারা মর্মাহত এবং বিষয়টি অনভিপ্রেত। পাশাপাশি যেহেতু তারা একই দলের সদস্য, তাই দলীয় নেতৃত্বের কাছে তাদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নেওয়ার আবেদনও জানান তারা।





