শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গ্রেফতার সহ দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক নেতা নেত্রীর উপর পুলিশি আক্রমের অভিযোগ তুলে শিলিগুড়িতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলো কংগ্রেস।
এদিন দলের নেতা-কর্মীরা মিছিল করে ঘটনার প্রতিবাদ জানান।এই মিছিল থেকে জ্ঞানেশ কুমারকে গ্রেফতারের দাবী জানানো হয়।
দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি সুবিন ভৌমিক জানান, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হুমকি ও হামলার মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।দিল্লির ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।





