রাজগঞ্জে পাকা রাস্তা তৈরির কাজের শিলান্যাস করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি

রাজগঞ্জ, ৪ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জে পাকা রাস্তা তৈরির কাজের শিলান্যাস করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন।বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতর অন্তর্গত মিলনপল্লী থেকে বোদাগঞ্জ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তার কাজের শুভারম্ভ করেন তিনি।জলপাইগুড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে।

জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন বলেন, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবী ছিল রাস্তাটি পাকা করার।এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা।আজ সেই রাস্তার কাজের শিলান্যাস করা হল।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, মান্তাদারি অঞ্চলের প্রধান দীপক বিশ্বাস, হরিপদ রায়,ধনেশ বর্মন,ধরনী রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomholiganbettipobet Built with ❤︎ by appycodes