শিলিগুড়ি, ১৬ অক্টোবরঃ শিলিগুড়ির সেরা পুজো মণ্ডপগুলিকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব। ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘শারদ সম্মান ২০২৬’-এ শিলিগুড়ির সেরা পাঁচটি পুজো মণ্ডপের নাম ঘোষণা করা হল। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে পাঁচটি পুজো কমিটির নাম ঘোষণা করা হয়।
পূজোর পর বিজয়া সম্মিলনীর মাধ্যমে সেই সেরা পাঁচটি পুজোকে সম্মান জানানো হবে।শারদ সম্মানের জন্য বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলীর বিবেচনায় সেরা পাঁচটি পুজো মণ্ডপ নির্বাচন করা হয়।
পুজো মণ্ডপের সামগ্রিক পরিবেশ, শিল্পভাবনা, সৃজনশীলতা ও উপস্থাপনার মতো বিষয়গুলি বিবেচনায় রেখে এই নির্বাচন করা হয়েছে বলে জানা গিয়েছে।
এবারের শারদ সম্মানে নির্বাচিত পাঁচটি পুজো মণ্ডপ হল রবীন্দ্র সংঘ, সেন্ট্রাল কলোনি, দাদাভাই স্পোর্টিং ক্লাব, মিত্র সম্মিলনী এবং উদয়ন সমিতি।





