শিলিগুড়ি, ৩ নভেম্বর: বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সরগরম শিলিগুড়ির রাজনৈতিক মহল। মিছিলে যোগ দিতে এদিন সকালে পদাতিক এক্সপ্রেসে এনজেপি স্টেশনে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে তাকে স্বাগত জানান রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ-সহ বিজেপির নেতা-কর্মীরা।
এনজেপিতে নেমেই একাধিক রাজনৈতিক ইস্যুতে তৎকালীন তৃণমূল সরকারকে আক্রমণ করেন সুকান্ত মজুমদার। হুমায়ুন কবীরকে কটাক্ষ করে তিনি বলেন, মসজিদের নাম নিজের বাবার নামে রাখুক।
এদিনের মহামিছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যোগ দেওয়ার পাশাপাশি একটি জনসভায় বক্তব্য রাখারও কর্মসূচি রয়েছে। তার সফরকে ঘিরে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ।





