শিলিগুড়ি, ৩১মেঃ শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের এক শিশু করোনায় আক্রান্ত। কিছুদিন আগে ৩৪ নম্বর ওয়ার্ডের এক মহিলা করোনায় সংক্রমিত হন। তিনি চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ওই মহিলার সঙ্গে একই গাড়িতে শিশু ও তার পরিবার ফেরে। সেখান থেকেই শিশু সংক্রমিত হয়েছেন বলেই ডাক্তাররা জানিয়েছেন। গত ২৭ মে শিশু ও তার পরিবারের সদস্যদের সোয়াব টেস্টের জন্য নমুনা সংগ্রহ হয়। আজ শিশুর পজিটিভ রিপোর্ট আসে। ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছেন দার্জিলিং জেলা শাসক এস পান্নামবলম।
শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডে করোনায় আক্রান্ত এক বছরের শিশু

Share this story
More from শিলিগুড়ি
শিলিগুড়িশারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ১৬ বছর বয়সে দুর্গাপ্রতিমা তৈরি করে নজর কাড়লো শিলিগুড়ির রুদ্র
শিলিগুড়ি, ১৬ অক্টোবর: বয়স মাত্র ১৬ বছর। কথা বলতে পারে না ঠিকভাবে, তবে নিজের শিল্পকর্মের মাধ্যমে নীরবেই প্রতিভার পরিচয় দিচ্ছে শিলিগুড়ির জ্যোতিনগরের কিশোর রুদ্র রায়। রুদ্র নিজের হাতে তৈরি করেছে ছোট্ট এক দুর্গাপ্রতিমা। প্রতিমার গড়ন থেকে শুরু করে রং ও সাজসজ্জা—সবকিছুতেই ফুটে উঠেছে তার সৃজনশীলতা ও শিল্পের প্রতি গভীর ভালোবাসা। মাত্র এক বছর আগে প্রতিমা তৈরির কাজে হাতেখড়ি হয় রুদ্রর।…
শিলিগুড়িনেপালি সম্প্রদায়ের ফুলপাতি উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন
শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ নেপালি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুলপাতি উৎসবকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হলেন বহু মানুষ।এই শোভাযাত্রাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয় শহরজুড়ে। নেপালি সম্প্রদায়ের দুর্গাপুজো তথা দশাই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হল ফুলপাতি। এই উৎসবের মধ্য দিয়ে ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরম্পরাকে উদযাপন করেন নেপালি সম্প্রদায়ের মানুষ। ফুলপাতি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে…
শিলিগুড়িমোবাইল টাওয়ার থেকে তামার তার চুরির অভিযোগে গ্রেফতার যুবক
শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ মোবাইল টাওয়ার থেকে তামার তার চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া তামার তার উদ্ধার হয়েছে। ধৃতের নাম বিকি নাগ। ইসকন মন্দির এলাকার বাসিন্দা। অভিযোগ, গত ১৬ অক্টোবর ভোররাতে দেবীডাঙা এলাকার একটি টাওয়ার থেকে তামার তার চুরি হয়। টাওয়ার কর্তৃপক্ষের তরফে থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে…
শিলিগুড়ি‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর বিজয়ী পুজো কমিটিগুলির নাম ঘোষণা, চারটি বিভাগে ১২টি পুজো কমিটিকে সম্মানিত
শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর বিজয়ী পুজো কমিটিগুলির নাম ঘোষণা করা হল। শিলিগুড়ি সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ চারটি পৃথক বিভাগে নির্বাচিত মোট ১২টি দুর্গাপুজো কমিটির নাম ঘোষণা করেন। প্রত্যেক বিজয়ী কমিটিকে ট্রফির পাশাপাশি ৫০ হাজার টাকা করে নগদ পুরস্কার দেওয়া হবে। এবছর সেরা পুজো বিভাগে…
