খড়িবাড়ি, ৪ ফেব্রুয়ারিঃ খড়িবাড়ির পানিট্যাংকি সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তের মেচী নদী থেকে বালি চুরির অভিযোগ।মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১০টি বালিবোঝাই ট্রাক্টর আটক করলো এসএসবি।ঘটনায় গ্রেফতার ১০জন।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, ৮টি ট্রাক্টরের কাছে চালান থাকলেও তার বৈধতা শেষ হয়ে গিয়েছিল।বাকি ২টি ট্রাক্টরের কাছে কোনো বৈধ নথি ছিল না।পরে আটক ট্রাক্টর ও চালকদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।





