শিলিগুড়ি, ৩ আগস্টঃ রাখী বন্ধনের দিনে হাতিয়াডাঙ্গার বাসিন্দা বিনয় শর্মার হাতে ট্রাইসাইকেল তুলে দিল ইউনিক সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
জানা গেছে, ৮ বছর আগে এক দূর্ঘটনার জেরে একটি পা কাটা পড়ে বিনয় বাবুর। তাকে স্বনির্ভর করে তুলতেই ইউনিক সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগ।
লকডাউনের মধ্যে এক বিশাল আর্থিক সমস্যার স্বীকার হয়েছিলেন তিনি। এরপরই তিনি এই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে একটি ট্রাইসাইকেলের আবেদন জানান। এরপর আজ তার হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়া হল।





