এনজেপি’তে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল বৃদ্ধার

শিলিগুড়ি, ১৬ আগস্টঃ এনজেপি নেতাজি মোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাস্তা পারাপারের সময় একটি তেলের ট্যাঙ্কারের ধাক্কায় রাস্তায় পড়ে যান বৃদ্ধা।এরপর ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হন তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় এনজেপি থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এদিকে ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত বৃদ্ধার পরিচয় জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes