শিলিগুড়িতে কানাইলাল সেন ফাউন্ডেশনের তরফে ৮০ জন দুঃস্থ মানুষকে খাদ্যসামগ্রী প্রদান

শিলিগুড়ি, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসের দিনও মানবিক উদ্যোগ গ্রহণ করলো কানাইলাল সেন ফাউন্ডেশন। প্রত্যেক মাসের মতোই আগস্ট মাসেও ফাউন্ডেশনের তরফে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এদিন প্রায় ৮০ জন মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উদ্যোক্তা ও বিশিষ্ট অতিথিরা। উদ্যোক্তারা জানান, মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আগামীদিনেও অব্যাহত থাকবে। প্রতিমাসেই দুঃস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes