নকশালবাড়ি, ১৫ আগস্টঃ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই বিধায়ক সেবা কেন্দ্রের নাম নেতাজী সুভাষ চন্দ্র বসু বিধায়ক সেবা কেন্দ্র করলেন রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
জানা গিয়েছে, এই কেন্দ্র থেকেই সাধারণ মানুষের সমস্যা সমাধানের পাশাপাশি একাধিক পরিষেবা প্রদান করা হয়।এদিন বিধায়ক সেবা কেন্দ্রে প্রচুর মানুষের ভিড় দেখা যায়।
প্রতিমন্ত্রী জানান, এই কেন্দ্র আগে থেকেই ছিল।নেতাজী সুভাষচন্দ্র মহান স্বাধীনতা সংগ্রামী।তাকে শ্রদ্ধা জানাতেই নেতাজী সুভাষ চন্দ্র বসু বিধায়ক সেবা কেন্দ্র নাম করা হল। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সাধারণ মানুষদের সেবা প্রদান করা হচ্ছে। সরকারের প্রকল্পের তথ্য এখান থেকেই প্রদান করা হয়।
