খুঁটি পুজোর মাধ্যমে রাজগঞ্জের শ্রী সংঘ ক্লাবের ৭০তম বর্ষের দুর্গোৎসবের প্রস্তুতি শুরু

রাজগঞ্জ, ১৫ আগস্টঃ স্বাধীনতা দিবসে খুঁটি পুজোর মাধ্যমে রাজগঞ্জের শ্রী সংঘ ক্লাবের ৭০তম বর্ষের দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হল।

জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে শ্রী সংঘ ক্লাব থিমভিত্তিক বিগ বাজেটের পুজোর আয়োজন করে আসছে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, এবারের মণ্ডপে বিশেষ চমক থাকছে।পাশাপাশি থাকছে বিশেষ আলোকসজ্জা।এবছরের পুজোর আনুমানিক বাজেট রাখা হয়েছে প্রায় ৭ লক্ষ টাকা।শুধু পুজো নয়, দর্শনার্থীদের জন্য থাকছে চার দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। দুর্গাপুজোর দিনগুলিতে রাজগঞ্জ ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।

এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সঞ্জীব চৌধুরী, অরিন্দম ব্যানার্জি, সুনিল চন্দ্র দাস, সত্তম দত্ত, শঙ্কর রায়, সোমা ব্যানার্জি, রাখি দত্ত,পম্পি হোর, রিয়া দত্ত সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes