‘উত্তরকন্যা’-য় প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী নীশিথ প্রামাণিক

শিলিগুড়ি, ১৫ আগস্টঃ উত্তরবঙ্গের মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’-য় এই প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নীশিথ প্রামাণিক।

২০১৪ সালে উত্তরকন্যার উদ্বোধনের পর থেকে আমলা বা ডিভিশনাল কমিশনাররা স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করে আসছিলেন।রাজ্যে বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবারে দেশের ৮০তম স্বাধীনতা দিবসে এই ঐতিহ্যে বদল আনলেন মন্ত্রী নীশিথ প্রামাণিক।

পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী নীশিথ প্রামাণিক বলেন, এবার পরিবর্তনের সূচনা হয়েছে।বর্তমানে এই সচিবালয়ে শিক্ষামন্ত্রী ও বনমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন এবং ভবিষ্যতে দক্ষিণবঙ্গের মন্ত্রীদের জন্যও চেম্বারের ব্যবস্থা করা হবে।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের কড়া জবাব দেন মন্ত্রী নীশিথ প্রামাণিক।তিনি বলেন, নেতাজির মতো সন্তান ভারতবর্ষের প্রতিটি মা চান।নেতাজির নামে কুৎসা করা ব্যক্তিদের “মূর্খের স্বর্গবাসী” বলে আখ্যা দেন তিনি।নেতাজিকে অপমান বা কোনো মন্তব্য করলে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes