শিলিগুড়িতে পর্যটন দপ্তরের অফিসে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী শঙ্কর ঘোষ

শিলিগুড়ি, ১৫ আগস্টঃ স্বাধীনতা দিবসের সকালে শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে অবস্থিত পর্যটন দপ্তরের অফিসে জাতীয় পতাকা উত্তোলন করলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।

জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এরপর দপ্তরের আধিকারিক ও উপস্থিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন মন্ত্রী।সকলের মধ্যে চকলেট বিতরণ করেন।

এদিন দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া সকল বীরকে শ্রদ্ধা জানান পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।এই বিশেষ দিনে দেশ ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes