জলপাইগুড়ি, ১৫ আগস্টঃ জলপাইগুড়ির তিস্তা নদীর পাড়ে অজ্ঞাতপরিচয় কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচন।কয়েক ঘণ্টার মধ্যেই কিশোরকে নৃশংসভাবে খুনের কিনারা।মৃতের পরিচয় শনাক্ত করার পাশাপাশি খুনের ঘটনায় জড়িত চার অভিযুক্ত গ্রেফতার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল মহাদেব রায়।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবী, প্রেমের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই পরিকল্পনা করে মহাদেবকে প্রথমে তিস্তা নদীর পাড়ের নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত রোহিত হোসেন সহ মোট চারজনকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃত চার অভিযুক্তকে আজ আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
