শিলিগুড়ি, ১৫ আগস্টঃ ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সীমান্ত ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকায় অভিযান চালিয়ে প্যাঙ্গোলিনের দেহাংশ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো সুকনা বনদপ্তর। ধৃতের নাম বিকাশ খালখো।ডামডিমের বাসিন্দা।
জানা গিয়েছে,পানিট্যাঙ্কি হয়ে নেপালে প্যাঙ্গোলিনের দেহাংশ পাচারের পরিকল্পনা করছিল অভিযুক্ত।তবে তার আগেই অভিযুক্তকে গ্রেফতার করে বনবিভাগ। উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনের দেহাংশের বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে কার্শিয়াং আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে বনদপ্তর।
