শিলিগুড়ি ,১৫ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে ফাঁড়াবাড়ি মহাদেব স্পোটিং ক্লাব অ্যান্ড এনজিও-এর উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হল। প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন বয়সের শিশু কিশোররা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
দেশপ্রেম, প্রকৃতি ও সৃজনশীলতার বিভিন্ন ভাবনা রঙ-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে খুদে শিল্পীরা।এদিন প্রতিযোগিতাকে ঘিরে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সৃজনশীলতা ও প্রতিভাকে উৎসাহিত করতেই এই উদ্যোগ। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে মেডেল ও শংসাপত্র প্রদান করা হয়।
