রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড বিলি, ৩০০ জনের হাতে তুলে দেওয়া হয় স্বাস্থ্যবিমার কার্ড

রাজগঞ্জ, ১৬ আগস্টঃ রাজগঞ্জে শুরু হল আয়ুষ্মান ভারত কার্ড বিলি।প্রথমবার পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হল কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। রবিবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘আয়ুষ্মান দিবস’। এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বাস্থ্য দপ্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্ড বিলি শুরু হওয়ার পরই রাজগঞ্জেও শুরু হয় এই কর্মসূচি। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণের বিশেষ আয়োজন করা হয়। আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে হাসপাতাল চত্বর সাজানো হয় বেলুন, পোস্টার ও আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রচারমূলক ব্যানারে। হাসপাতালের প্রবেশপথে তৈরি করা হয় বিশেষ তোরণ। সেখানেও তুলে ধরা হয় আয়ুষ্মান ভারত প্রকল্পের বিভিন্ন বার্তা। জানা গিয়েছে, এদিন রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে প্রায় ৩০০ জন উপভোক্তার হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া হয়। এরপর স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তার হাতে কার্ড তুলে দেবেন বলে জানা গিয়েছে। চিকিৎসার ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় খুশি উপভোক্তারাও। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম- ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডঃ রাহুল রায়, সমাজসেবী নিতাই মণ্ডল-সহ স্বাস্থ্য দপ্তরের কর্মী, প্রশাসনিক আধিকারিক ও অন্যান্যরা। তাদের উপস্থিতিতে উপভোক্তাদের হাতে একে একে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes