শিলিগুড়ি, ১১ আগস্টঃ শিলিগুড়ি সংলগ্ন গুলমা পিকনিক স্পটে অভিযান চালিয়ে প্রকাশ্যে মদ্যপানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় আটক হয়েছে বেশ কয়েকজন।উদ্ধার হয়েছে মদের বোতল।
জানা গিয়েছে, গুলমা নদীতে পিকনিকের জন্য প্রচুর সংখ্যক মানুষ যান। অভিযোগ, পিকনিক করার অজুহাতে প্রকাশ্যে মদ্যপান করে অনেকে।এরফলে আশেপাশে পরিবেশের উপর প্রভাব এবং নদী দূষিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে প্রধাননগর থানার পুলিশ এদিন গুলমা এলাকায় অভিযান চালায়।প্রকাশ্যে মদ্যপানরত বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।গুলমা পিকনিক স্পটে প্রকাশ্যে মদ্যপানকারীদের বিরুদ্ধে আগামীতেও অভিযান চলবে বলে জানা গিয়েছে।
