১৯ আগস্ট উত্তরকন্যা অভিযানের ডাক ডাবগ্রাম-ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটির

শিলিগুড়ি, ১৭ আগস্টঃ জীবন-জীবিকা, বাসস্থান এবং শিশুর অধিকার রক্ষার দাবিতে ১৯ আগস্ট উত্তরকন্যা অভিযানের ডাক দিল ডাবগ্রাম-ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এনজেপি এডিআরএম অফিস থেকে শুরু হবে এই মিছিল। এরপর গেট বাজার, তিনবাত্তি মোড় হয়ে উত্তরকন্যায় পৌঁছাবে আন্দোলনকারীরা। সেখানে প্রশাসনিক আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হবে।

আন্দোলনকারীদের অভিযোগ, রেলের পক্ষ থেকে দেওয়া উচ্ছেদ নোটিশে বহু সাধারণ মানুষের জীবন-জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। আগে নোটিশ দিয়ে হেয়ারিং-এর জন্য ডাকা হলেও, এবার সরাসরি উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

এই পরিস্থিতিতে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ বন্ধের দাবিতে আন্দোলনে নামছে এই সংগঠন। সংগঠনের বক্তব্য, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes