রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে সোলার চালিত ওয়াটার ট্যাঙ্কের উদ্বোধন করলেন বিধায়ক

রাজগঞ্জ, ১৭ আগস্টঃ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে মিটল পরিশ্রুত পানীয় জলের সমস্যা, সোলার চালিত ওয়াটার ট্যাঙ্কের উদ্বোধন করলেন বিধায়ক দীনেশ সরকার। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির অর্থ তহবিল থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে এই সোলার ওয়াটার ট্যাঙ্ক তৈরি করা হয়েছে।

জানা গিয়েছে, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে প্রতিদিনই চিকিৎসার জন্য বহু রোগী এবং তাদের পরিবারের সদস্যরা আসেন। দীর্ঘদিন ধরে হাসপাতালে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল রোগী ও তাদের পরিজনদের। বিষয়টি নজরে আসার পর তাদের সুবিধার কথা মাথায় রেখে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সোলার ওয়াটার ট্যাঙ্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়।

নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার পর এদিন বিধায়ক দীনেশ সরকারের হাত ধরে সোলার ওয়াটার ট্যাঙ্কটি উদ্বোধন করা হয়। এরফলে হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনদের জন্য পানীয় জলের ব্যবস্থা আরও সহজ হল।

এদিন বিধায়ক দীনেশ সরকার বলেন, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী এবং তাদের পরিবারের সদস্যরা আসেন। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল। সেই সমস্যা সমাধানের লক্ষ্যেই সোলার ওয়াটার ট্যাঙ্কের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আগামীদিনে প্রয়োজন অনুযায়ী আরও কয়েকটি সোলার ওয়াটার ট্যাঙ্ক তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ রাহুল রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই মন্ডল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes