শিলিগুড়ি, ৯ আগস্ট: পরম শক্তি পীঠ সেবা প্রকল্পের উদ্যোগে শিলিগুড়িতে এক বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হল। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত পূজনীয়া দিদি মা সাধ্বী ঋতম্ভরা জি।
উত্তরবঙ্গ মারোয়াড়ি ভবনে অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পূজনীয়া দিদি মা সাধ্বী ঋতম্ভরা জি তার প্রবচনের মাধ্যমে উপস্থিত ভক্তদের আধ্যাত্মিক পথে চলার বার্তা দেন।
