খড়িবাড়ি, ৯ আগস্টঃ ইন্দো-নেপাল সীমান্ত থেকে এক নাবালিকাকে উদ্ধার করলো এসএসবি।ঘটনায় গ্রেফতার ১ জন। ধৃতের নাম রবিউল ইসলাম।
জানা গিয়েছে, শনিবার সীমান্তে প্রতিদিনের মতো চেকিং করার সময় একটি চারচাকার গাড়ি আটক করে এসএসবি।সেইসময় গাড়ির ভেতরে থাকা নাবালিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে অসঙ্গতি মেলায় চালককেও জিজ্ঞাসাবাদ শুরু করে এসএসবি।এতেই সামনে আসে রহস্য।নাবালিকাকে কাজের প্রলোভন দেখিয়ে নেপাল পাচারের ছক কষেছিল গাড়ির চালক।
পরবর্তীতে অভিযুক্ত চালককে আটক করে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।একাধিক ধারায় মামলা রুজু করে অভিযুক্ত চালককে গ্ৰেফতার করে পুলিশ। গোটা ঘটনায় এক মহিলার নামও সামনে এসেছে।এদিকে চারচাকার গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি উদ্ধার নাবালিকাকে হোমে পাঠিয়েছে পুলিশ।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
