শিলিগুড়ি, ৯ আগস্ট: শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ক্ষুদিরাম পল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি মালবাহী লরি। ঘটনায় আহত হয়েছেন চালকের স্ত্রী ও এক শিশু।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় লরিটি। সেইসময় গাড়ির ভেতরে চালকের স্ত্রী ও ছোট্ট শিশু উপস্থিত ছিল। দুর্ঘটনার জেরে দুজনেই গুরুতরভাবে আহত হন।
বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নার্সিংহোমে নিয়ে যান। ঘটনায় পাশের একটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে, যদিও একটি বাড়ি অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ লরিটিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
