শিলিগুড়ি, ৮ আগস্টঃ পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জংশন ট্রাফিক গার্ডের উদ্যোগে দেবীডাঙ্গার একটি বেসরকারি স্কুলে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হল।
এদিন পথ নিরাপত্তা নিয়ে কুইজ প্রতিযোগিতা করা হয়।যেখানে ট্রাফিক নিয়ম সম্পর্কিত নানান প্রশ্ন করা হয় পড়ুয়াদের।সঠিক উত্তর দেওয়া পড়ুয়াদের পুরষ্কারও প্রদান করা হয়।
এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রচুর মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান।অনুষ্ঠানে ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি পূর্ণিমা শেরপা, জংশন ট্রাফিক গার্ডের আইসি রিদম সাহা সহ অন্যান্য পুলিশকর্তারা উপস্থিত ছিলেন।
