শিলিগুড়ি, ৮ আগস্টঃ ২৭৮ গ্রাম ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ রাজু, ওরফে “বুলেট”।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল পরিবহন নগর এলাকায় অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ। সেখান থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ২৭৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
এরপরই তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
