শিলিগুড়ি, ৮ আগস্টঃ পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শনিবার মহিলাদের জন্য ‘পথ সুরক্ষা কাপ-২৬’ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
এদিন বালাসান সাব-ট্রাফিক গার্ডের উদ্যোগে চন্দমণি ট্রাইবাল স্পোর্টিং ক্লাবের মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।খেলাধূলার মাধ্যমে পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
হেলমেট ও সিট বেল্ট পরা, পথচারীদের সম্মান এবং নিরাপদে রাস্তায় চলাচল করা বার্তা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি পূর্ণিমা শেরপা সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
