অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা, ফুলবাড়িতে মিছিল বিজেপি মহিলা মোর্চার

ফুলবাড়ি, ১৭ আগস্টঃ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ৩ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকতেই ফুলবাড়িতে মিছিল করলো বিজেপি মহিলা মোর্চা।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করা হয়।

মহিলা মোর্চার দাবি, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। এই অর্থ মহিলাদের দৈনন্দিন প্রয়োজন ও হাতখরচে আর্থিকভাবে সহায়তা করবে।এদিন ফুলবাড়িতে এই মিছিল ঘিরে মহিলা মোর্চার কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

মহিলা মোর্চার সদস্য জয়শ্রী হালদার বলেন, প্রতিটি মহিলাই আজ খুশি।মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে, যদি কোনও মহিলা বাদ পড়ে থাকেন, তাহলে তারাও টাকা পেয়ে যাবেন।কোনও চিন্তার কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes