ফাঁসিদেওয়ার বিডিওর বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ

ফাঁসিদেওয়া, ১৭ আগস্টঃ ফাঁসিদেওয়ার বিডিওর বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ তুলে ফাঁসিদেওয়া বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভ।বিক্ষোভে বসে ক্ষোভ প্রকাশ করলেন ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি মার্ডি কিস্কু ও সহ-সভাপতি প্রণবেশ মন্ডল।

অভিযোগ, পঞ্চায়েত সমিতির রেজলিউশন ছাড়া লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, কাজের অনুমোদন আটকে রয়েছে এবং সভাপতিকে উপযুক্ত বসার ঘর পর্যন্ত দেওয়া হচ্ছে না। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপেও সমাধান না হওয়ায় অবশেষে দেশের রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়ে সুবিচার চেয়েছেন সভাপতি।

অন্যদিকে এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও যুক্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ফাঁসিদেওয়ার বিডিও বনানী মজুমদার। তার দাবি, পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিসের পৃথক পরিকাঠামো রয়েছে। আগের সভাপতি যে চেম্বারে বসতেন, বর্তমান সভাপতির জন্যও সেই ঘরটিই বরাদ্দ রাখা হয়েছে।আলাদা করে বিডিও আধিকারিকদের বসার রুমে দাবি জানানো ঠিক নয়। প্রশাসনিক কাজকর্মে কোনো বাধা বা পক্ষপাতিত্ব করা হচ্ছে না এবং পঞ্চায়েতের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশাসন সর্বদা সমন্বয় রেখে কাজ করতেই চাই বলে জানান বিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes