রাজগঞ্জ, ১১ আগস্টঃ দেশাত্মবোধের বার্তা নিয়ে রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। মঙ্গলবার আরআর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে এই বিশেষ র্যালির আয়োজন করা হয়।
এদিন বেলাকোবা আরআর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা শুরু হয়।র্যালিতে অংশ নেন রাজগঞ্জের বিডিও শুভঙ্কর দাস, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ব্লক প্রশাসনের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন বেলাকোবা ফাঁড়ির পুলিশকর্মীরাও।
রাজগঞ্জের বিডিও শুভঙ্কর দাস জানান,রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ৯ থেকে ১৫ আগস্ট ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি নেওয়া হয়েছে।সেইমতো জেলার পাশাপাশি রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় দেশাত্মবোধক কর্মসূচি নেওয়া হচ্ছে। আজ বেলাকোবাতেও তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে খুদে পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন রয়েছে।
