শিলিগুড়ি, ১১ আগস্টঃ টায়ার ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠল চারচাকা গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলো গাড়িতে থাকা চার জন যাত্রী সহ পথ চলতি মানুষ।ঘটনাটি ঘটেছে ইস্টার্ন বাইপাসের বুড়াবুড়ি মন্দির সংলগ্ন এলাকায়।
গাড়ি চালকের দাবী, আশিঘর মোড় থেকে কানকাটা মোড়ের দিকে যাওয়ার পথে আচমকাই গাড়ির একটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ডিভাইডারের উপর উঠে যায়।ঘটনায় অল্পের জন্য রক্ষা পান গাড়িতে থাকা চারজন যাত্রী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় আশিঘর ফাঁড়ির পুলিশ।দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিল গাড়ির চালক।প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি, এরপরই টায়ার ব্লাস্ট হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
