বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ফাঁসিদেওয়ার ধামসা-মাদল বিতরণ কর্মসূচি

ফাঁসিদেওয়া,১২ নভেম্বরঃ আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী।তার আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন ব্লকে-ব্লকে ধামসা-মাদল বিতরণ কর্মসূচি পালন করছে আদিবাসী উন্নয়ন দপ্তর।


শনিবার ফাঁসিদেওয়ার হেটমুরি সিঙ্গিঝোড়া এলাকায় ধামসা-মাদল বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবড়াইক ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাধিপতি রোমা রেশমি এক্কা।

মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে ধামসা-মাদল বিতরণ করার নির্দেশ দিয়েছিলেন।গোটা রাজ্যে এক হাজার ধামসা-মাদল বিতরণ করা হচ্ছে।পাশাপাশি আগামী ১৫ নভেম্বর বীর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *