চায়ের আড্ডায় ওমপ্রকাশ, দেখা করছেন দলের পুরোনোদের সঙ্গে

শিলিগুড়ি, ৮ মার্চঃ শিলিগুড়িতে সাত সকালে চায়ের আড্ডায় তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র।কথা বললেন তৃণমূলের পুরোনো নেতাদের সঙ্গে।তবে এসব প্রচারে নামার আগাম প্রস্তুতি বলেই দাবি ওমপ্রকাশের।

সোমবার সকালে হিলকার্ট রোডে গিয়েছিলেন তিনি।সেখানে তৃণমূলের দীর্ঘদিনের নেতা মনোজ ভার্মা, দীপক শীল ও অন্যাদের নেতাদের সঙ্গে দেখা করেন তিনি।ঘণ্টাখানেক সেখানে আলোচনা করেন।সাধারণ মানুষের সঙ্গে দেখাও করেন।তবে তৃণমূলের পুরোনো নেতারা দলে গুরুত্ব পাচ্ছেন না বলে মাঝেমধ্যে অভিযোগ উঠে এসেছে।গত দু’দিনে শিলিগুড়িতে এই পুরোনো নেতাদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলছেন ওমপ্রকাশ মিশ্র।

সোমবার প্রার্থীর সঙ্গে আলোচনার পর নেতাদের বক্তব্য, দল যাকে প্রার্থী করেছে আমরা তাঁর সঙ্গে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes