শিলিগুড়ি, ২৫ আগস্ট: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন শিলিগুড়ির এক তৃণমূল নেতা।
জানা গিয়েছে, শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা দেবাশীষ দে বেশ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
সেই অভিযোগেই শিলিগুড়ি থানার পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, রাজ্যে আইনের শাসন চলছে। তৃণমূল করার অভিযোগেই আমাকে গ্রেফতার করা হয়েছে।
